‘মব’ নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা কী?
নানা দাবি আদায়ে জুলাই আন্দোলন পরবর্তী সময়ে দেশজুড়ে দেখা যাচ্ছে সহিংসতা। এসব ঘটনাকে কেউ বলছে মব সন্ত্রাস আবার কেউবা বলছে প্রেশার গ্রুপের তৎপরতা। এ নিয়ে যথেষ্ট উদ্বেগের সৃষ্টি হয়েছে জনমনে। তবে কাদের ইন্ধনে এই সহিংসতা? টিবিএস মাল্টিমিডিয়ার বিশেষ আয়োজন রোড টু ইলেকশনের নানা পর্বের অতিথিদের সঙ্গে এ নিয়ে আলোচনা হয়েছে, সেসবেরই কিছু অংশ থাকছে এই ভিডিওতে।
