জনপ্রিয় সুমো ঘিরে উদ্বেগের কারণ কী?
প্রতিযোগিতা শুরুর আগে প্রায় ৪৫ মিনিটের আনুষ্ঠানিকতা। অথচ দর্শকদের চোখে-মুখে বিরক্তির বদলে মুগ্ধতা। হাজার বছর পুরনো নিয়ম-কানুনের এই খেলাকে, বিরল বললেও ভুল হবে না খুব একটা। এ যেন ইতিহাসের এক জীবন্ত প্রদর্শনী। বলছিলাম, জাপানের ঐতিহ্যবাহী সুমোর কথা। এবার এই খেলা আয়োজিত হয়েছে লন্ডনে।
