সস্তা তেল, বড় ঝুঁকি: কোন পথে এগোবে ভারত?
চলতি বছর আগস্টের কথা। ভারতের বিরুদ্ধে ট্রাম্পের কাছ থেকে প্রথম ধাক্কাটা আসে তখন। রাশিয়ার কাছ থেকে তেল কেনার শাস্তি পায় ভারত। তাদের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক বসায় যুক্তরাষ্ট্র। এরপর গত ১৫ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যক্তিগতভাবে তাঁকে আশ্বস্ত করেছেন, শিগগিরই রুশ তেল কেনা বন্ধ করবে ভারত।
