‘জুলাই যোদ্ধাদের’ আওয়ামী ফ্যাসিস্ট বললেন সালাহউদ্দিন?
জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খলার জন্য 'বিগত ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী' জড়িত বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এমন বক্তব্যের জন্য সালাহউদ্দিন আহমদকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
