একই ফ্রেমে তারেক- জুবাইদা: কী বার্তা দিলেন এই দম্পতি?
বিএনপি ক্ষমতায় এলে চিকিৎসাক্ষেত্রে আমূল পরিবর্তন আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৮ অক্টোবর শনিবার বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প শেষে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
