বিমানবন্দরে আগুন: বিমান পরিবহণে কী প্রভাব ফেলবে?
১৮ অক্টোবর দুপুর আড়াইটায় ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার পরে এখনও তা নিয়ন্ত্রণে আসেনি। বন্ধ রয়েছে ফ্লাইট চলাচলসহ সব ধরনের কার্যক্রম। বিমানবন্দরের মতো সুরক্ষিত জায়গায় ভয়াবহ এই আগুন কী ইঙ্গিত দেয় এবং এটি দেশের বিমান পরিবহনে কী প্রভাব ফেলবে-এসব বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাবেক পরিচালক ও এভিয়েশন বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন জাকির হাসান। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
