গাজায় যুদ্ধবিরতিতে নতুন সমস্যায় ইসরায়েল
গাজায় রক্তপাত থেমেছে, নীরব হয়েছে বন্দুক। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুর জন্য এখন শুরু হয়েছে এক নতুন যুদ্ধ। রাজনীতি, কূটনীতি আর আদালতের যুদ্ধ। দুই বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও শান্তি নেতানিয়াহুর দুয়ারে আসেনি। বরং গাজায় যুদ্ধ থামার সঙ্গে সঙ্গেই কিছু বড় বড় সমস্যা তাকে ঘিরে ফেলেছে, যা শুধু তার রাজনৈতিক ভবিষ্যৎ নয়, ব্যক্তিগত স্বাধীনতাকেও হুমকির মুখে ফেলেছে।
