বিমানবন্দরে আগুন: ভাবমূর্তি কতটা ক্ষুণ্ণ করবে?
১৮ অক্টোবর দুপুর আড়াইটায় ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। দমকল বাহিনীর ৩৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও এখনও সেটি নিয়ন্ত্রণে আসেনি। এতে বন্ধ রয়েছে ফ্লাইট চলাচলসহ সব কার্যক্রম। বিমানবন্দরের মতো সুরক্ষিত জায়গায় এই ধরনের ভযাবহ আগুন কী ইঙ্গিত দেয় এবং এটি দেশের নিরাপত্তা ও ভাবমূর্তির ক্ষেত্রে কতটা উদ্বেগের সে বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
