বিমানবন্দরের আগুন যেভাবে উঠে এলো আন্তর্জাতিক মিডিয়ায়?
১৮ অক্টোবর শনিবার বেলা আড়াইটার দিকে আগুনের সূত্রপাত ঢাকার আন্তর্জাতিক এই বিমানবন্দরে। সব ফ্লাইট চলাচল স্থগিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বাধ্য হয়ে বেশ কিছু উড়োজাহাজ নেমেছে চট্টগ্রাম ও কলকতার বিমানবন্দরে। বাংলাদেশের এই বিপর্যয়ের খবর জায়গা করে নেয় বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমধ্যমে।
