মেনোপজ কীভাবে নারীর শরীর ও মনস্তত্ত্বে প্রভাব ফেলে?
মেনোপজ বা রজঃনিবৃত্তি হলো মহিলাদের একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া, যখন মাসিক ঋতুস্রাব স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় এবং তারা আর গর্ভধারণ করতে পারেন না। এটি সাধারণত ৪৫ থেকে ৫৫ বছর বয়সের মধ্যে ঘটে থাকে এবং এটি ডিম্বাশয়ের কার্যক্রম হ্রাস বা বন্ধ হয়ে যাওয়ার ফলে হয়। এই সময়কালে শরীরে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে যাওয়ায় বিভিন্ন শারীরিক ও মানসিক পরিবর্তন দেখা যায়। এ নিয়ে বিস্তারিত কথা বলেছেন অধ্যাপক ডা. জিন্নাত আরা নাসরিন, বিভাগীয় প্রধান, গাইনি অ্যান্ড অবস, সিকদার মহিলা মেডিকেল কলেজ।
