কোন রাজনৈতিক দলের কারা জুলাই সনদে সই করেছেন?
জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন ২৫টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। স্বাক্ষর করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ কমিশনের অনান্য সদসরা। সবশেষে স্বাক্ষর করেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মুল অনুষ্ঠান স্থলে সনদে তারা স্বাক্ষর করেন। তবে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শক্তি জাতীয় নাগরিক পার্টি-এনসিপির প্রতিনিধিরা অনুষ্ঠানে যাননি। আসেনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাসদ মার্কসাবাদী ও বাংলাদেশ জাসদ।
