নিউইয়র্ক মেয়র বিতর্ক: মামদানির নির্বাচনী ভবিষ্যৎ কী?
আমেরিকার সবচেয়ে বড় শহর নিউইয়র্কের মেয়র পদে লড়ছেন তিনজন প্রার্থী, আর আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রগতিশীল নেতা জোহরান মামদানি। ১৬ অক্টোবর, বৃহস্পতিবার রাতে ম্যানহাটনের রকফেলার সেন্টারে অনুষ্ঠিত নির্বাচনী বিতর্কে তিন প্রার্থীর মধ্যে মামদানিই ছিলেন সবচেয়ে বেশি আলোচিত।
