কতটা ক্ষতিগ্রস্ত গাজা, পুনর্গঠনে কী লাগবে?
যুদ্ধবিরতির পর হাজার হাজার গাজাবাসী নিজেদের চেনা মানচিত্রে ফিরছেন। তাদের অনেকে আগেই জানতেন—ফিরে গিয়ে হয়তো আর নিজের সেই প্রিয় বাড়িটি পাবেন না। তাঁদের বাড়ি, ব্যবসা, স্কুল, হাসপাতাল—সব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাতিসংঘের হিসাবে, এই যুদ্ধের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭০ বিলিয়ন ডলার।
