শুক্রবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচির হুমকি শিক্ষকদের
বৃহস্পতিবার পঞ্চম দিনের মতো 'মার্চ টু যমুনা' কর্মসূচি স্থগিত করল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। শুক্রবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত থাকার পাশাপাশি দুপুর ২টা থেকে অনশন শুরু করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজী।
