কেন জুলাই সনদে স্বাক্ষর করছে না কিছু রাজনৈতিক দল?
১৭ অক্টোবর বিকেলে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হতে যাচ্ছে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান। তবে এর একদিন আগে গণ অভ্যূত্থানের অন্যতম শক্তি জাতীয় নাগরিক পার্টি বলেছে, আইনি ভিত্তি ও আদেশের নিশ্চয়তা ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি। এদিকে রাষ্ট্রীয় চার মুলনীতি বাদ দেয়ায় জুলাই সনদে স্বাক্ষর করবে না বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাসদ মার্কসাবাদী ও বাংলাদেশ জাসদ। হঠাৎ কেন এই ঘোষণা? সেক্ষেত্রে জুলাই সনদ কী ঐক্যের পরিবর্তে বিভক্তির দলিল হতে যাচ্ছে-এসব বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
