ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ ও চিকিৎসা
ব্রেস্ট ক্যান্সারের প্রধান লক্ষণ হলো স্তনে কোনো শক্ত পিণ্ড বা দলা অনুভব করা। অন্যান্য লক্ষণের মধ্যে রয়েছে স্তনের ত্বক লাল হয়ে যাওয়া বা চামড়ায় পিটিং হওয়া, স্তনবৃন্ত থেকে অস্বাভাবিক নিঃসরণ বা স্তনবৃন্ত ভেতরের দিকে ঢুকে যাওয়া, স্তনের চারপাশের চামড়ায় খোসা ওঠা বা ফাটা এবং স্তনবৃন্তের চারপাশের চামড়ার রঙ পরিবর্তন হওয়া বা চুলকানি। ২০ বছর বয়স থেকেই প্রত্যেকের উচিত স্তন ক্যান্সার বিষয়ে সচেতন হওয়া এবং প্রতি মাসে নির্দিষ্ট সময়ে নিজের স্তন পরীক্ষা করা। মাসিক শুরুর ৫-৭ দিন পর এই পরীক্ষা করতে হবে যখন স্তন নরম ও কম ব্যথা থাকে। এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের আলোচনাটি পুরো দেখার আমন্ত্রণ।
