এইচএসসির ফলাফল খারাপ না বাস্তবতা?
রীতিমতো ধস নেমেছে ২০২৫ এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে। সারা দেশে ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মধ্যে ৫ লাখ ৮ হাজার ৭০১ জন শিক্ষার্থীই পাস করতে পারেননি। এর মধ্যে ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি একজনও। পাসের হার ৫৮.৮৩ শতাংশ। যা কিনা গত দুই দশকের মধ্যে সবচেয়ে কম। ১৬ অক্টোর ফলাফল প্রকাশের পর এমন চিত্র উঠে আসে।
