কেন তালেবানকে কাছে টানছে ভারত?
কাবুলের ধুলোওড়া রাস্তায় যাদের সঙ্গে একসময় কথা বলাও কল্পনাতীত ছিল, আজ তাদের জন্যই দিল্লিতে বিছানো হয়েছে লাল গালিচা। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর ভারত যে দরজা বন্ধ করেছিল, চার বছর পর সেটাই আবার খুলে গেছে। এবার সেখানে ঢুকছে এক নতুন বাস্তবতা—যেখানে আদর্শ নয়, কৌশলই মুখ্য। যাদের একসময় "শত্রু" ভাবা হতো, তারাই এখন ভারতের সম্ভাব্য "সহযোগী"।
