চট্টগ্রাম ইপিজেডে আগুন নিয়ন্ত্রণে ১৬ ইউনিট, যোগ দিয়েছে নৌবাহিনী
চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ-সিইপিজেড এলাকায় অ্যাডাম টেক্সটাইল নামে একটি তোয়ালে কারখানায় আগুন লেগেছে। কারখানার সাত তলা ভবনের ৫ম, ৬ষ্ঠ ও ৭ম তলায় ছড়িয়ে পড়েছে এই আগুন। ফায়ার সার্ভিসের সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সিইপিজেড, বন্দর, কেইপিজেড ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ১৬টি ইউনিট। যোগ দিয়েছে নৌবাহিনী।
