জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ড. ইউনূসকেই জারি করতে হবে: নাহিদ ইসলাম
জুলাই সনদ নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া ড. ইউনূসকেই জারি করতে হবে। ১৬ অক্টোবর দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
