রাকসু নির্বাচন: উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা
দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ১৬ অক্টোবর সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের নয়টি একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে মোট ৯৯০টি বুথে ভোটগ্রহণ চলছে। ভোর থেকেই ভোটারদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা। সকাল ৯টার আগেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
