আরবদের ইসরায়েল বিরোধিতা তবে কি শুধুই লোক দেখানো?
প্রকাশ্যে ইসরায়েলবিরোধী সুর, কিন্তু আড়ালে সহযোগিতা!—গাজার রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালেও অন্তত ছয়টি আরব রাষ্ট্র গোপনে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ রেখেছিল। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত এই গোপন নিরাপত্তা নেটওয়ার্কে তারা একসঙ্গে কাজ করেছে গোয়েন্দা তথ্য, সামরিক প্রশিক্ষণ ও সাইবার নিরাপত্তা বিষয়ে। কেন এই গোপন যোগাযোগ?
