ফল স্থগিত না হলে দেখে নেওয়ার হুঁশিয়ারি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে দিনভর অনিয়ম, নির্বাচন কমিশনের দায়িত্বে ব্যর্থতা এবং প্রহসনমূলক নির্বাচনের অভিযোগ এনে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট সমর্থিত 'রেভ্যুলেশন ফর স্টেট অব হিউম্যানিটি' প্যানেল ভোট বর্জনের ঘোষণা দিয়েছে। ১৫ অক্টোবর বুধবার বিকাল ৫টার দিকে চাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় তারা। এ ছাড়া কারচুপির অভিযোগ তুলেছে ছাত্র ইউনিয়ন সমর্থিত প্যানেল। আর নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছে ছাত্রদল।
