আগুন নেভাতে কেন বিলম্ব হলো জানালো ফায়ার সার্ভিস
ঢাকার মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় পোশাক কারখার পর রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। তবে কারখানায় রাসায়নিকের মাত্রা বেশি থাকায় এখনও সার্চ অপারেশন চালানো যায়নি। এদিকে জনবহুল এলাকায় রাসায়নিক গুদাম থাকতে পারে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন মুরশিদ।
