চীন-যুক্তরাষ্ট্র দ্বন্দ্বে বাধার মুখে পণ্য পরিবহন
চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যদ্বন্দ্ব এখন আর নতুন কিছু নয়। দ্বন্দ্ব অবসানে দীর্ঘদিন ধরে চলছে দ্বিপক্ষীয় আলোচনা। মাঝে মাঝে দুই দেশের প্রেসিডেন্ট আশার বাণী শোনালেও তা বাস্তবায়নে খুব একটা আন্তরিক নয় কোনো পক্ষই। উল্টো কিছু দিন পর পরই নতুন নতুন দ্বন্দ্বে জড়ায় ডোনাল্ড ট্রাম্প-শি জিনপিং প্রশাসন।
