চাকসু নির্বাচন; কী বলছেন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা?
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-চাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ ব্যবস্থাপনায় বৈষম্যের অভিযোগ তুলেছেন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা। এসময় চাকসু ভবনের দ্বিতীয় তলায় দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য আলাদা ভোটকেন্দ্র স্থাপন করেছে নির্বাচন কমিশন। এই কেন্দ্রে শুধু দৃষ্টিহীন শিক্ষার্থীরা দুই নির্বাচন কমিশনারের তত্বাবধানের তাদের পছন্দের প্রতিনিধিদের ভোট দিচ্ছেন।
