পদ্মার ভাঙনে সরকারের ক্ষতি ৩৫ কোটি: পানি উন্নয়ন বোর্ড
পদ্মার ভয়াল ভাঙনে শরীয়তপুরের জাজিরায় তীররক্ষা বাঁধের ১৮শ মিটার অংশ ধসে পড়েছে। এতে বিলীন হয়েছে লাখ লাখ জিও ব্যাগ ও কংক্রিটের ব্লক-ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ কোটি টাকা। স্রোতে ভেসে গেছে বসতঘর, হারিয়েছে ঠিকানা অন্তত সাড়ে চারশ পরিবার। ভাঙনের আতঙ্কে মালামাল সরিয়ে নিচ্ছেন ঠিকাদাররা। স্থানীয়দের অভিযোগ, নির্দিষ্ট সময়ে তীররক্ষা কাজ শুরু হলে এমন বিপর্যয় নামত না। ক্ষতির জন্য প্রকৃতিকে দুষছে পানি উন্নয়ন বোর্ড।
