চীনের প্রযুক্তি বিপ্লব এবং অর্থনৈতিক সংকট: Made in China 2025
২০১৫ সালের কথা; চীন শুরু করেছিল—"Made in China 2025" নামের প্রযুক্তিনির্ভর উন্নয়ন পরিকল্পনা। এই উদ্যোগের লক্ষ্য ছিল চীনকে বিশ্বের প্রযুক্তি উৎপাদনের কেন্দ্রবিন্দুতে নিয়ে যাওয়া, বিশেষ করে রোবোটিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা, এভিয়েশন, নবায়নযোগ্য জ্বালানি ও উন্নত যন্ত্রপাতি নির্মাণের মতো খাতে।
