সমান শিক্ষার সুযোগ দাবি চবির পাহাড়ি শিক্ষার্থীদের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পুরো প্রাঙ্গণেই এখন কেন্দ্রীয় ছাত্র সংসদ- চাকসু নির্বাচনের আমেজ। এনিয়ে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে পাহাড়ি শিক্ষার্থীদের মাঝেও। প্রায় ৩ যুগ পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে গণতান্ত্রিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেন তারা।
