টমাহক ইস্যুতে কেন নতুন করে উত্তপ্ত রাশিয়া–মার্কিন সম্পর্ক?
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ইউক্রেনের। আর এই সম্ভাবনা ঘিরেই আন্তর্জাতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে তীব্র আলোড়ন। টমাহক পাওয়ার ব্যাপারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তাঁর দেশ শুধু রুশ সামরিক স্থাপনা লক্ষ্য করেই এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে।
