চাকসু নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন-র্যাব বৈঠক
৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- চাকসু নির্বাচন। এর জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে ক্যাম্পাসে। প্রশাসনের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকবে র্যাব ৭ এর ৮টি টিম। সাদা পোশাকে থাকবেন গোয়েন্দা সংস্থার সদস্যরা।
