রোম সফরের দ্বিতীয় দিন কাদের সঙ্গে বৈঠক করলেন ড. ইউনূস?
রোম সফরের দ্বিতীয় দিন ১৩ অক্টোবর ব্যস্ত সময় পার করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এফএও এর মহাপরিচালক ড. কু দোংইউের সঙ্গে সাক্ষাত করেন তিনি। পাশাপাশি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এছাড়া জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরে আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামে বক্তব্য রাখেন ড. ইউনূস।
