ফিলিস্তিনিদের মুক্তি দিয়ে নির্বাসনে পাঠাবে ইসরায়েল?
গাজায় গণহত্যা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবে কার্যকর হয়েছে ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি। তবে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে হামাসকে নিরস্ত্র করার কথা বলা হলেও তা মেনে নেবে না ফিলিস্তিনি সংগঠনটি। হামাসকে নিরস্ত্রীকরণের প্রস্তাব 'অসম্ভব এবং অগ্রহণযোগ্য' বলে মন্তব্য করেছে গোষ্ঠীটি।
