কোন বিমানে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট?
বিক্ষোভে উত্তাল মাদাগাস্কারে সেনাবাহিনীর একটি অংশ বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেওয়ার পর দেশ ছেড়েছেন প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। সামরিক সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, একটি ফরাসি সামরিক বিমানে করে দেশ ত্যাগ করেন তিনি।
