চিকেন কোফতা উইথ কোকোনাট কারি
চিকেন কোফতা উইথ কোকোনাট কারি তৈরি করতে, কিমা করা চিকেন মশলা ও কুচি করা পেঁয়াজ দিয়ে কোফতা বানিয়ে ভেজে নিতে হবে। তারপর গ্রেভি বানানোর জন্য মশলা কষিয়ে নারকেলের দুধ বা তেঁতুলের জল ব্যবহার করে কোফতাগুলো সেই গ্রেভিতে রান্না করতে হবে। এটি ভাত, পোলাও বা রুটির সাথে পরিবেশন করা যায়। ঝটপট রান্নার অনুষ্ঠান টিবিএস-কনকা লেটস কুকে আজ দেখবেন সিজন ২'র ৩৯ তম পর্ব। রান্নার নতুন নতুন পর্ব দেখা যাবে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর ইউটিউব ও ফেসবুক পেইজে। এই পর্ব উপস্থাপনা করেছেন রুবাইয়া এশা, রন্ধনশিল্পী আনিশা বিনতে কামাল।
