চীন ইস্যুতে আবারও সুর বদলাচ্ছেন ট্রাম্প!
চীনা পণ্য আমদানিতে একশ শতাংশ শুল্কারোপ করবে যুক্তরাষ্ট্র। বিরল খনিজ রপ্তানিতে বেইজিংয়ের কঠোর পদক্ষেপের প্রতিক্রিয়ায় এই হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, স্বাভাবিক বাণিজ্য পরিস্থিতিতে বাধা সৃষ্টি করছে চীন। এর মাধ্যমে বিশ্ববাসীকে জিম্মি করা হচ্ছে।
