‘গাজা পুনর্গঠনে কয়েক প্রজন্ম লেগে যাবে’
ফিলিস্তিনের গাজা উপত্যকা। যেখানকার প্রতিটি ধুলিকনায় মিশে আছে গাজাবাসীর রক্তবিন্দু। চারদিকে কেবলই ধ্বংসচিহ্ন, বাতাসে নীরব কান্না। ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর উত্তর গাজার বাসিন্দারা যে ঘরে ফেরার স্বপ্নে বুক বেঁধেছিলেন, সে ঘর এখন ইসরায়েলি ক্ষেপনাস্ত্রের আঘাতের চিহ্ন নিয়ে দাঁড়িয়ে। দুই বছর ধরে চলা ইসরায়েলি বোমায় গাজাবাসীর চেনা মানচিত্রটি এখন তাদের কাছে বেশ অচেনা। খোদ জাতিসংঘ বলছে, ধ্বংস হয়ে যাওয়া গাজা তার পুরোনো রূপে ফিরতে বা ফেরাতে লেগে যাবে কয়েক প্রজন্ম। এখনকার বাসিন্দারা তা দেখে যেতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ!
