কেন ২৫০ বছরের বাড়ি আঁকড়ে আছেন রামধন জমিদারের নাতনি?
চট্টগ্রামের রাউজানের ঐতিহাসিক রামধন জমিদার বাড়ি। কথিত আছে, এই জমিদার বাড়ির সব আসবাবপত্র রুপা ও স্বর্ণের তৈরি ছিল। আর প্রতিদিন ২০০ থেকে ৩০০ কর্মচারির ভোজনের আয়োজন করা হতো এখানে। কিন্তু আড়াইশো বছরের পুরানো এই বাড়ি এখন জৌলুস হারিয়ে দাঁড়িয়ে আছে কালের সাক্ষি হয়ে।
