ট্রাম্পকে আলোচনায় বাধ্য করতে শি’র অভিনব চাল
বৈদ্যুতিক যান থেকে আধুনিক যুদ্ধাস্ত্র, ক্যামেরার লেন্স থেকে স্মার্টফোন কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা; সবখানেই অপরিহার্য এখন বিরল খনিজ। সেই খনিজে আর্শীবাদপুষ্ট চীন। পর্যায় সারণির ১৭টি বিরল ধাতুর সিংহভাগেরই যোগান দেয় বেইজিং। আর এসবের অন্যতম ক্রেতা যুক্তরাষ্ট্র। চীন থেকে বিরল খনিজ আমদানি করে প্রযুক্তি খাত ও যুদ্ধাস্ত্রে দশকের পর দশক ধরে রাজত্ব করছে ওয়াশিংটন। সেই তারাই আবার চীন ঠেকাও নীতি বাস্তবায়নের বেলায় একাট্টা। এবার তাই ঝোপ বুঝে কোপ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। চলতি মাসের শেষ নাগাদ যখন ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠকে বসার কথা হচ্ছে, ঠিক তার আগ মুহূর্তে বিরল খনিজ রপ্তানি কঠোর করার ঘোষণা দিয়েছে চীন। হঠাৎ কেন বিরল খনিজ রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ করল বেইজিং? মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে কাবু করতেই কি এ কৌশল?
