গাজায় দুই বছরের যুদ্ধ শেষের পথে, ট্রাম্পের চুক্তিতে ফিরছে শান্তি
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় প্রায় ১২০০ ইসরায়েলি নিহত হন এবং বহু নাগরিক গাজায় জিম্মি হন। এরপর দুই বছর ধরে চলা ইসরায়েলি পাল্টা অভিযানে গাজা মানবিক বিপর্যয়ে পরিণত হয়।যুদ্ধবিরতির আশা যখন প্রায় শেষ, তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৯ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি নিশ্চিত করেনবিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের স্বতন্ত্র কূটনীতি, ইসরায়েল ও আরব বিশ্বের সঙ্গে কৌশলগত সম্পর্ক এবং ব্যক্তিগত প্রভাবই তাঁকে এই ঐতিহাসিক সাফল্য এনে দিয়েছে, যা বাইডেন প্রশাসন করতে পারেনি।
