আমার সম্মানেই নোবেল নিয়েছেন মারিয়া কোরিনা মাচাদো: ট্রাম্প
শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোর এক ফোনে বেজায় খুশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ১০ অক্টোবর মাচাদো ট্রাম্পকে ফোন করেছেন এবং বলেছেন, তিনি পুরস্কারটি ট্রাম্পের সম্মানেই গ্রহণ করেছেন।
