ট্রাম্পের নোবেল না পাওয়ার কী কারণ জানাল নোবেল কমিটি?
সারা বছর ধরে আলোচনা চলছিল নোবেল শান্তি পুরস্কার এবার কে পাবেন তা নিয়ে। অনেকেই ভেবেছিলেন, হয়তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই পুরস্কারটি জিতবেন। কারণ, ট্রাম্প দাবি করেছিলেন, তিনি বেশ কয়েকটি যুদ্ধ বন্ধ করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করেছেন, তাই নোবেল পুরস্কার তারই প্রাপ্য। শুধু তাই নয়, তার মিত্র দেশগুলোর পক্ষ থেকেও তাকে এ পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছিল।
