আসাদুজ্জামানের ফাঁদে রক্ষা পাচ্ছে জমির ধান
দিনাজপুরের চিরিরবন্দরের কৃষক আসাদুজ্জামান ধানক্ষেতে ইঁদুর নিধনে তৈরি করেছেন এক অনন্য সমাধান—'বাঁশের চোঙা ফাঁদ'। আমন মৌসুমে ধান বাঁচাতে এই স্থানীয় প্রযুক্তি এখন তার পেশা ও নেশা দুটোই। প্রাণীটির কারণে প্রতি বছর শত শত মন ধান নষ্ট হলেও এখন পরিস্থিতি বদলেছে। ৫০টি ফাঁদ ও বিশেষ সুগন্ধি ধান ব্যবহার করে আসাদুজ্জামান মাসে আয় করছেন ৩৫ থেকে ৪০ হাজার টাকা।
