ভেন্যু পরিবর্তন করেও যে কারণে হলো না শরৎ উৎসব?
শরৎ উৎসব প্রথমে করার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায়। কিন্তু আয়োজনে বাধা আসায় তা আর সম্ভব হয়নি। চারুকলা কর্তৃপক্ষ ভেন্যু বরাদ্দ বাতিল করলে উৎসব আয়োজনের চেষ্টা হয় ঢাকার গেন্ডারিয়ায়। কিন্তু এবার সেটি করতে দেয়নি পুলিশ। অনুমতি না নেওয়ার কথা জানিয়ে বন্ধ করে দেওয়া হয় অনুষ্ঠানটি। প্রায় দুই দশক ধরে চলে আসা অনুষ্ঠান এভাবে বন্ধ করে দেওয়া নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আয়োজকরা। সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে চলছে সমালোচনা।
