দলীয় প্রতীক নিয়ে সিইসির সঙ্গে আলোচনায় এনসিপি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রতিনিধি দল। ৯ অক্টোবর বেলা ৩টা ৪০ মিনিটে সিইসির দপ্তরে প্রবেশ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। এনসিপি সূত্রে জানা গেছে, ভোটের প্রতীকের তালিকায় 'শাপলা' অন্তর্ভুক্ত করার বিষয়ে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
