ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হামাস ও ইসরায়েল
দীর্ঘ দুই বছরের রক্তক্ষয়ী যুদ্ধের অবসানের পথে এগোচ্ছে গাজা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় অবশেষে গাজা নিয়ে প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম ধাপে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। ৮ অক্টোবর ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই তথ্য জানিয়েছেন।
