স্বর্ণের দাম বাড়ার পেছনে কি যুক্তরাষ্ট্রের হাত?
বিশ্বব্যাপী রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে নিরাপদ বিনিয়োগের জায়গা হিসেবে আবারও স্বর্ণের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। আর এতে ধাতুটির দাম আউন্সপ্রতি চার হাজার ডলার বা প্রায় ২ লাখ ৯৮ হাজার টাকা ছাড়িয়ে পৌঁছেছে ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায়।
