ভিসা জটিলতা নিরসনে কী নির্দেশ দিলেন ড. ইউনূস?
বিদেশে উচ্চশিক্ষা, চিকিৎসা কিংবা কর্মসংস্থানের আশায় প্রতিবছর বিভিন্ন দেশের ভিসার জন্য আবেদন করেন হাজারো বাংলাদেশি। কিন্তু সাম্প্রতিক সময়ে কঠোর হয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইউরোপের দেশগুলোর ভিসা প্রক্রিয়া। নানা প্রশাসনিক জটিলতা আর নীতিগত পরিবর্তনের কারণে কেউ পাচ্ছেন দেরিতে অ্যাপয়েন্টমেন্ট, কেউ আবার সাক্ষাৎকার দিয়েও পাচ্ছেন না অনুমোদন।
