অভিযানে পুলিশের ওপর হামলা কী বার্তা দিচ্ছে?
গত ৬ অক্টোবর চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার কাটগড় এলাকার বিমানবন্দর সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা আটকের পর মব সৃষ্টি করে এক পুলিশ সদস্যকে পেটানো হয়। ৮ অক্টোবর রাজধানীর আসাদগেট এলাকায় অটোরিকশা আটকের পর হামলা হয় এক সার্জেন্টের ওপর। পুলিশ সদস্যের ওপর এসব হামলার ঘটনা কী বার্তা দিচ্ছে? এসব বিষয়ে টিবিএসের সঙ্গে কথা বলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন।
