ইসরায়েলকে যুদ্ধ টিকিয়ে রাখতে সাহায্য করছে যুক্তরাষ্ট্র!
সম্প্রতি ব্রাউন বিশ্ববিদ্যালয়ের 'কস্ট অব ওয়ার প্রজেক্ট' গাজা-ইসরায়েল যুদ্ধ সংক্রান্ত দুইটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবরে গাজায় হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ২১ বিলিয়ন ডলারের বেশি অর্থ ও অস্ত্র দিয়েছে। তা না হলে ইসরায়েল গাজা, ইরান, লেবানন এবং ইয়েমেনে চলমান সংঘাতগুলো টিকিয়ে রাখতে পারত না।
